প্রবাসী পরিবারের সুযোগ-সুবিধা নিয়ে প্রত্যাশীর কর্মশালা

আনোয়ারায় অভিবাসী ও তাদের পরিবারের জন্য ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করতে কর্মশালা করেছে প্রত্যাশী সফল প্রকল্প।

অংশীজনদের সঙ্গে সহযোগিতামূলক এই কর্মশালা সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কালাবিবির দিঘির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার কৌশিক চক্রবর্তী, প্রোগ্রাম অফিসার মাকনুন সুলতানা, আদর্শ প্রাণীসেবার অপরূপ চক্রবর্তী, আনোয়ারার এলএসপি নয়ন দাশসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী।

কর্মশালায় বক্তারা প্রবাসী পরিবারের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তার তথ্য তুলে ধরেন।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm