আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
রোববার (২০ জুলাই) নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।
এর আগে ২০০৮ সালে ইউরো জেতার পর ২০১০ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।
স্পেন ছাড়া কেবল আরও দুটি দেশ টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল। পশ্চিম জার্মানি ১৯৭২ সালে ইউরো এবং ১৯৭৪ সালে বিশ্বকাপ জিতেছিল।
এরপর ফ্রান্স ১৯৯৮ বিশ্বকাপ ও ইউরো ২০০০ জেতে। তবে এই কীর্তি দুবার করে দেখানোর বিশ্বরেকর্ড শুধুই স্পেনের।
আলোকিত চট্টগ্রাম


