আনোয়ারায় সাংবাদিকদের নেতৃত্বে এনামুল—ফরহাদুল

আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এনামুল হক নাবিদকে (দৈনিক সময়ের আলো) সভাপতি ও ফরহাদুল ইসলামকে (দৈনিক ইনফো) সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৩ অগাস্ট) উপজেলার সদরে আসাসের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় ১২ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন : আনোয়ারায় কৃষক লীগের নতুন কমিটি—নুরুল সভাপতি, সাগর সম্পাদক

কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহসভাপতি রতন কান্তি দাশ (দৈনিক যুগান্তর), সহসভাপতি কাঞ্চন সুশীল (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), সহসভাপতি ইকবাল বাহার (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম (আজকের বিজনেস বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয় (দৈনিক ইত্তেফাক), অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ (দৈনিক জনবানী ), দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন (দৈনিক মানবজমিন), প্রচার-প্রকাশনা ও পাঠাগার সম্পাদক নুরুল কবির (দৈনিক খোলা কাগজ), তথ্যপ্রযুক্তি ও সমাজসেবা সম্পাদক মো. আরাফাত হোসেন (ঢাকা প্রতিদিন)।

এছাড়া আসাসের সদ্য বিদায়ী সভাপতি রুপন দত্তকে (দৈনিক ভোরের আকাশ) উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, নতুন কমিটি এক বছর দায়িত্ব পালন করবে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm