দুঃসময়েও পাশে থাকার প্রত্যয় ছাত্রনেতা নাজমুলের

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মিরসরাইয়ের নাজমুল হোসেন। রোববার (৩১ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে নাজমুল হোসেন মিরসরাই কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগে অধ্যায়নরত এই মেধাবী শিক্ষার্থী তাঁর দায়িত্বের মাধ্যমে ছাত্রলীগের রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে চান বলে জানিয়েছেন।

পদ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বীর চট্টলার অভিভাবক ইঞ্জি. মোশাররফ হোসেন এবং তরুণ প্রজন্মের আইকন মাহবুব রহমান রুহেল ভাইয়ের প্রতি। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসাইন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। তাঁরাই আমাকে উত্তর জেলা ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন।

নাজমুল আরও বলেন, ছাত্রলীগের এই পদ আমার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদশের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অতীতের মতোই সর্বোচ্চ সার্মথ্য দিয়ে সংগঠনের জন্য কাজ করে যাব। সুসময়ের পাশাপাশি দুঃসময়েও পাশে থেকে ছাত্রলীগের পতাকা উড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm