আনোয়ারায় রাঙাদিয়া সিইউএফএল বাজারে আগুনে পুড়ে গেছে তিন দোকান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে স্থানীয় ব্যবসায়ী আল কাদেরের একটি তেলের দোকান ও একটি মুরগির দোকান এবং শেখ ইমতিয়াজ রাসেলের একটি হার্ডওয়্যার দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
আগুন নিয়ন্ত্রণে সহায়তাকারী স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন বলেন, দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও সবাই মিলে চেষ্টা করায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। সিইউএফএল, কর্ণফুলী টানেল ও আনোয়ারা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
যোগাযোগ করা হলে আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সজীব আলোকিত চট্টগ্রামকে বলেন,, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


