সাতকানিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ঠ হয়ে আহত বৃদ্ধ দিনমজুর মোহাম্মদ আজিজুল হক (৬৩) মারা গেছেন।
বুধবার (২৯ এপ্রিল) রাতে হাতির পায়ে পিষ্ঠ হয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ (৩০ এপ্রিল) বিকেলে তিনি মারা যান।
নিহত আজিজুল হক বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাছি মিয়ার ছেলে। তবে জম্মস্থান বাঁশখালী হলেও তিনি দীর্ঘদিন ধরে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আছারতলি মেচামুড়া এলাকায় বসবাস করতেন।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বাসিন্দা অ্যাড. হাফিজুল ইসলাম মানিক জানান, আজিজুল হক বুধবার রাতে স্থানীয় একটি বিয়েবাড়ির বৈঠক শেষ করে নিজ বাড়িতে আসার পথে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বিকেল ৪টার দিকে মারা যান।
সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহি উদ্দীন হাতির পায়ে পিষ্ঠ হয়ে দিনমজুর আজিজুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


