কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পুলিশ্যাঘোনা এলাকার শিব কালী মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পৌরসভার সামনে এসব কর্মসূচি পালন করে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কক্সবাজার জেলা।
সংগঠন সভাপতি অ্যাড. বাপ্পী শর্মা ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা নয়ন সাধুকে খুনে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি উদয় শংকর পাল মিঠু, সহসভাপতি স্বপন পাল নাজির, কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজ বিহারী দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি দীপক শর্মা দীপু ও সাধারণ সম্পাদক দোলন ধর, জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব কাঞ্চন চৌধুরী, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা বিপ্লব মল্লিক শুভ, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন, সদর পূজা উদযাপন পরিষদের সিনিয়র কর্মকর্তা মাস্টার পিকলুময় পাল, অ্যাড. ছোটন শীল, বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি জাফর আলম, কক্সবাজার চয়েস ক্লাবের আহ্বায়ক রুবেল পাল, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব সুমন দাশ ও শুভজিৎ রুদ্র।
আলোকিত চট্টগ্রাম
