দামপাড়ায় পুলিশ লাইনসের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল রাস্তার মাঝখানে বিস্ফোরিত হয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অবিস্ফোরিত ককটেলটি রাস্তা থেকে উদ্ধার করা হয়।

সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm