কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকার বড়ছড়া খালে অভিযান চালানো হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
রোববার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মুসাইব ইবনে রহমান ও সদর রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহা।
আরও পড়ুন : মেরিন ড্রাইভ সড়কে নিহত নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর
জানা যায়, অভিযানে দরিয়ানগর ব্রিজের নিচে প্রবাহমান বড়ছড়া খালের ওপর নির্মিত ৮১টি পিলার উচ্ছেদ এবং বেশ কয়েকটি বালুভর্তি জিওব্যাগ কেটে দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থলে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছি।
বিডি/আরবি


