কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের জাহাজপুরা অংশের মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান উখিয়ার মরিচ্যা এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন।
আরও পড়ুন : ট্রাক খাদে—দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, একই পরিবারের ৩ জন নিহত, রক্তাক্ত ৩
বিষয়টি নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন মানিক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের জাহাজপুরা অংশের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুর রহমান নামে এক যুবক নিহত হন।
এসআই আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


