জুনজুড়ে অভিযান, চকরিয়ায় পুলিশের জালে ১২৭ আসামি

চকরিয়ায় ডাকাত, চোর ও মাদককারবারিসহ ১২৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চলতি বছরের ১ জুন থেকে ২৮ জুন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে গত ৪ জুন বিএমচর ইউনিয়নের ছলিম্যারঘোনা থেকে দেশি বন্দুক, তাজা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। এছাড়া পুরো মাসজুড়ে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : উখিয়া-টেকনাফের গহীন জঙ্গলে অভিযান, অস্ত্র উদ্ধার—৩০ অপরাধীর তালিকা

চকরিয়া থানার এএসআই পারভেজ মাহমুদ বলেন, চলতি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন চিহ্নিত ডাকাত, ৪ জন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার ২৮ জন আসামি, সাজা পরোয়ানার ১২ জন আসামি এবং ওয়ারেন্টভুক্ত ৫৯ জন আসামিসহ মোট ১২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশের নানা সীমাবদ্ধতা রয়েছে। এরমধ্যেও পুলিশ রাত-দিন কাজ করে যাচ্ছে, যাতে এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সহযোগিতা করছে। আশাকরি সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আরও কঠোর ভূমিকা পালন করবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm