চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা রোগী

চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০ জন। তবে এ সময়ে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এদিন ৮টি ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৮ জন, মৃত্যু হয়েছে ১ জনের।

সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে কোভিড-১৯ নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনায় ভয় বাড়াল ‘মৃত্যু’

প্রতিবেদনের তথ্য বলছে, চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের আটটিতে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতালে ২২টি নমুনা পরীক্ষায় ৩ জন, এপিক হেলথ কেয়ারে ৩৬ নমুনা পরীক্ষায় ২ জন, পার্কভিউ হাসপাতালে ২৬ নমুনা পরীক্ষায় ৩ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৭ নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। তবে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৪ নমুনা পরীক্ষা, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ নমুনা পরীক্ষা এবং এভারকেয়ার হাসপাতালে ২৬ নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

পরিসংখ্যানের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন নারী। আক্রান্ত সবাই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া মোট আক্রান্ত ৩৮ জনের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ১৯ ও শিশু ১ জন। এর নগরের ৩২ জন এবং উপজেলায় ৬ জন।

এদিকে আগের ২৪ ঘণ্টায় এক বৃদ্ধের মৃত্যুসহ করোনা আক্রান্ত হয়েছিল ১০ জন। এর মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm