চট্টগ্রামে করোনায় ভয় বাড়াল ‘মৃত্যু’

চট্টগ্রামে করোনায় এবার ভয় বাড়াল ‘মৃত্যু’। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০ জন। সবমিলিয়ে আক্রান্ত ২৮ জন।

সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে কোভিড-১৯ নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, করোনায় মৃত্যু হওয়া ব্যক্তির নাম শফিউল ইসলাম (৭৫)। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং একাধিকবার ডায়ালাইসিস নিয়েছিলেন। করোনা শনাক্ত হওয়ার পরও তিনি স্বেচ্ছায় বাড়ি চলে গিয়েছিলেন। বাড়ি যাওয়ার পর তিনি মারা যান।

আরও পড়ুন : ভয়—চট্টগ্রামে ১ দিনেই করোনা আক্রান্ত ৯!

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রতিবেদনের তথ্য বলছে , চট্টগ্রাম জেলার ১৭টি ল্যাবের পাঁচটিতে ১২০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতালে ১৫টি নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৬টি নমুনা পরীক্ষায় ১ জন, এপিক হেলথ কেয়ারে ৩৪টি নমুনা পরীক্ষায় ২ জন, পার্কভিউ হাসপাতালে ৩৬টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। তবে মেট্রোপলিটন হাসপাতালে ৯টি নমুনা পরীক্ষা হলেও কারো করোনা শনাক্ত হয়নি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm