চট্টগ্রামের কর্ণফুলীতে মো. ইব্রাহিম শরীফ (৪৯) নামে এক আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জুলধা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশের জালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী
গ্রেপ্তার ইব্রাহিম শরীফ জুলধার বাকের আলী টেন্ডল বাড়ির মৃত মো. শরীফের ছেলে। তিনি কর্ণফুলী উপজেলার জুলধা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে ইব্রাহিম শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগ ছিল। তাঁকে চান্দগাঁও থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
জেজে/আরবি


