চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত নগরের বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে আওয়ামী লীগ—ছাত্রলীগের আরও ৪০ নেতাকর্মী গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তাররা হলেন— আকবরশাহ থানার মামলার আসামি মো. রাসু (১৯), মো. সৌরভ (২০) ও মো. জোবায়ের হোসেন রানা (২০), চকবাজার থানার আসামি মো. সিফাইতুল্লাহ আজম ওয়াছি (১৭), পাঁচলাইশ থানার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান (২৪), পাহাড়তলী থানার আসামি ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. ইসমাইল (৫৮), কোতোয়ালীর থানার আসামি তন্ময় সেন প্রকাশ শিবু, মো. এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), মো. দিলু মিয়া প্রকাশ দেলোয়ার (৩৫) ও রাজিবুর রহমান রুবেল (৩৭), ডবলমুরিং থানার আসামি রেখা আলম চৌধুরী (৫০), সদরঘাট থানার আসামি মো. কামরান উদ্দিন (৩৬) ও মো. হানিফ (৩৫), হালিশহর থানার আসামি মো. কায়েস (২২), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. আরিফ হোসেন (২১), বাকলিয়া থানার আসামি গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪) ও মো. সোহেল (৪৮) এবং কর্ণফুলী থানার আসামি কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ সংগঠক রাসেল আহমেদ (৩৮)।
আরবি/আলোকিত চট্টগ্রাম


