চট্টগ্রামে ফের ডেঙ্গুর ছোবল। ডেঙ্গুতে মৃত্যু হয়েছেন মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২২ জন নারীসহ ৪১ জনের মৃত্যু হলো। এছাড়া শুধু চলতি মাসেই মৃত্যু হয়েছে ১৬ জনের। এর আগে গত শনিবার মর্তুজা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু
প্রতিবেদনের তথ্যানুসারে, ডেঙ্গুতে মারা যাওয়া মনোয়ারা বেগম কোতোয়ালী এলাকার বাসিন্দা। গত ১৭ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর ২৫ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২১ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী ও ২ জন শিশু। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৮৬ জন। এর মধ্যে ২ হাজার ৫১৩ জন নগরের এবং ১ হাজার ৩৭৩ জন উপজেলার বাসিন্দা। এছাড়া চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৯৫১ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


