চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত মর্তুজা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১ জন নারীসহ ৪১ জনের মৃত্যু হলো। এছাড়া শুধু চলতি মাসেই মৃত্যু হয়েছে ১৫ জনের। যা গত ১০ মাসের সর্বোচ্চ।
শনিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু—আক্রান্তের মিছিলেও ৪৮ ঘণ্টার স্বস্তি
প্রতিবেদনের তথ্যানুসারে, ডেঙ্গুতে মারা যাওয়া মর্তুজা বেগম নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। গত ২১ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৭ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৮৭ জন। এর মধ্যে ২ হাজার ৪৫২ জন নগরের এবং ১ হাজার ৩৩৪ জন উপজেলায় বাসিন্দা। এছাড়া চলতি মাসে আক্রান্তের সংখ্যা ৮৫২ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


