চট্টগ্রাম নগরে পেশাদার ছিনতাইকারী ও ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বহদ্দারহাট এক কিলোমিটার ও রাহাত্তারপুল এলাকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. ওসমান গনি (২৫), মো. দেলোয়ার হোসেন (২৫), মো. আরমান (৩১), মো. ইব্রাহিম (২৯), মো. রাজু (২৯), বিজয় বড়ুয়া (২৩), মো. আজগর আলী (২১), মো. ইমরান হোসেন বাপ্পী (২১), মো. সুমন (২৮) ও মো. কবির (৪২)।
আরও পড়ুন : ‘ভয়’ দেখিয়ে লুট করে ওরা
পুলিশ জানায়, গ্রেপ্তাররা চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছুরির ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা-পয়সা লুট করে আসছিল। তারা পেশাদার ছিনতাইকারী এবং ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।
এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তাররা সবাই পেশাদার ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


