চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের আরও ৪০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন : বিকেলে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা, রাতে অস্ত্র উদ্ধার
গ্রেপ্তাররা হলেন— সদরঘাট থানার মামলার আসামি ১৪ নম্বর ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জাফর আহাম্মদ (৬২) ও মো. আমজাদ হোসেন শিপন (৪০), ডবলমুরিং মডেল থানার আসামি মাহাফুজুর রহমান ফরহাদ (৩৫) ও সৈয়দ মাহমুদুল হাসান (৩৮), আকবরশাহ থানার আসামি মো. আবদুর রহমান সবুজ (৩৬) ও মো. শফিউল আলম সবুজ (৫৫), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. সেলিম (৪৮), পাঁচলাইশ থানার আসামি দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুর রহিম (৪৯), পাহাড়তলী থানার আসামি বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ (৩১), কর্ণফুলী থানার আসামি চরপাথরঘাটা ইউপি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শফি আলম (৪০), ১ নম্বর ওয়ার্ড বড় উঠান ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল শুক্কুর (৫৮), চান্দগাঁও থানার আসামি ইমতিয়াজ হোসেন প্রকাশ ইসিত প্রকাশ ইফতি (২৮), আসিফুর রহমান ফাহিম (২৭), মো. শহিদুল ইসলাম (৩০) ও মো. নাসির উদ্দিন (৪৫), কোতোয়ালী থানার আসামি মো. জাহেদ (২৫),ফরমান আহমদ (৩৭) ও নিজাম উদ্দিন রুবেল (৪০), রাউজান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফরহাদুল ইসলাম (৪৫), মো. কাশেম (৩৪), মো. আরফি উল্লাহ প্রকাশ ইফতু (২৫), মো. নাছির আহমেদ (৪০), আনোয়ার হোসেন (৫০) ও মো. জাহেদ প্রকাশ জাহিদ (৩০), বাকলিয়া থানার আসামি মো. ইমরান হোসেন সাইমন (২০), আলমগীর (৪৫), মো. ইকবাল হোসেন (৪২) ও শরিফুল ইসলাম হৃদয় (২৪), বন্দর থানার আসামি ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের খ ইউনিটের সাধারণ সম্পাদক মো. ফারুক (৪৫), চকবাজার থানার আসামি মো. ফারহান রেজা (২২), ইপিজেড থানার আসামি মো. এমরান (২৫), মো. নাসির উদ্দিন (৪৫) ও মো. সাহাব উদ্দিন (৩৬), পতেঙ্গা মডেল থানার আসামি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. নুরুল আলম প্রকাশ টেন্ডল (৬২), মো. জসিম উদ্দিন (৩৮), খুলশী থানার আসামি সাহিদুল ইসলাম মিনহাজ (১৯), রাশেদুল আজাদ ফাইম (১৮), হালিশহর থানার আসামি করিমুল হক (৪৮), আদনান মাহাফুজ প্রকাশ সজীব (৪২) ও রেজাউল করিম প্রকাশ ইমরান (৫৩)।
বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম

