চট্টগ্রামে দুই বিস্ফোরণ—যুবক লাশ, আহত ২

চট্টগ্রামে গ্যাস ও এসি বিস্ফোরণের পৃথক ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) বেলা ১২টার দিকে নগরের আগ্রাবাদের চৌমুহনী এলাকার ‘জেবি এন্টারপ্রাইজ’ গ্যাস রিফিল ও সার্ভিসিংয়ের  দোকানে বিস্ফোরণ ঘটে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে কাজির দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ারের একটি প্রতিষ্ঠানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।

গ্যাস বিস্ফোরণে নিহতের নাম মুরাদ (৩৫)। তার সঙ্গে থাকা আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে ‘ভয়ঙ্কর’ হচ্ছে করোনা, ফের জোড়া মৃত্যু

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জেবি এন্টারপ্রাইজ দোকানের ভেতরে কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই আগুন ধরে দুজন দগ্ধ হন। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্ত্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্যাস বিস্ফোরণে একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আজ বিকেল সাড়ে ৫টার দিকে কাজির দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ারের শাহ আবরার হজ কাফেলা নামের প্রতিষ্ঠানের এসি মেরামত করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় আহত হন একজন মেকানিক। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, এসি বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে কাউকে ভর্তি করা হয়নি। তবে গ্যাস বিস্ফোরণে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং অপরজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm