চট্টগ্রামে ঈদের দিনে হারিয়ে গেল ৫ প্রাণ

চট্টগ্রামে ঈদের দিন সকালে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন।

সোমবার (৩১ মার্চ) সকালে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকালে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা সবাই মিনিবাসের যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ফিল্মি স্টাইলে জোড়া খুন, নেপথ্যে অন্ধকার জগতের খেলা

লোহাগাড়া ফায়ার স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজারগামী, আর মিনিবাসটি কক্সবাজার থেকে লোহাগাড়ার দিকে আসছিল। নিহতরা সবাই মিনিবাসের যাত্রী।

দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মনজুর হোসেন বলেন, বাস-মিনিবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm