চকরিয়ায় পুকুরে ডুবে মো. শোয়াইব (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বৈরাগীরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : উঠানে হামাগুড়ি দিতেই হঠাৎ পুকুরে পড়ে গেল শিশু
শোয়াইব ওই এলাকার ফিরোজ আহমদের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন জানায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় শোয়াইব। পরে পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমকেডি/আরবি


