চকরিয়ায় বাস ও পাথর বোঝাই ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও দুধের শিশু নিহত হয়েছে। আহত হয়েছে বাসের ১৪ যাত্রী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : চট্টগ্রামে মায়ের চিকিৎসা শেষে ফেরার পথে লাশ মেয়ে, রক্তাক্ত ৩
নিহতরা হলেন— আনোয়ারা উপজেলার ফাজিল হাট এলাকার নোমান রশিদর স্ত্রী আইরিন নিগার (৩৫) ও তার ৬ মাস বয়সী সন্তান মো. আরহাম। আইরিন নিগার প্রত্যাশী নামের এনজিওতে কর্মরত ছিলেন।
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক মো. আরিফুল আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রামমুখী যাত্রীবাহী হানিফ বাসের সঙ্গে কক্সবাজারমুখী পাথর বোঝাই ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান আফরিন নিগার। এসময় তার ছেলে সন্তান আরহামসহ ১৫ যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শিশু আরহাম চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এমকেডি/আরবি


