ঘরে মায়ের লাশ—দুচোখে অশ্রু, পরীক্ষা দিলেন সিফাত

কক্সবাজারের ঈদগাঁওয়ে মায়ের লাশ বাসায় রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অংশ নিয়েছেন বোরহান উদ্দীন সিফাত নামের এক ছাত্র। তিনি রশিদ আহমদ ডিগ্রি কলেজ থেকে এবারের পরীক্ষার্থী।

বুধবার (১০ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে নিজ বাসায় মারা যান সিফাতের মা জেসমিন আক্তার। এসময় কান্নায় ভেঙে পড়েন ছেলে বোরহান উদ্দীন সিফাত।

আরও পড়ুন : ঘরে বাবার লাশ, কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে গেল মেয়ে

বোরহান উদ্দিন সিফাত ঈদগাঁও উপজেলার প্রবীণ সাংবাদিক বিআর হাশেমী বদরুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবা )সকাল সাড়ে ৯টায় সিফাতের মায়ের জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয়। এর আগেই তাকে পরীক্ষায় অংশ নিতে ছুটতে হয় রামু ডিগ্রি কলেজ কেন্দ্রে। মায়ের কথা ভেবে ও স্বজনদের কথামতো আজ পরীক্ষা কেন্দ্রে যেতে রাজি হন সিফাত।

সিফাতের বাবা বিআর হাশেমী বদরু বলেন, আমাদের কনিষ্ঠ সন্তান সিফাত মাকে চিরবিদায় জানাতে না পারার আফসোস নিয়েই পরীক্ষা কেন্দ্রে গেছে। এ ঘটনা পরিবারের সদস্যদের কাছে স্মৃতির পাতায় ভেসে উঠবে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm