ঘরে ঢুকে পুলিশের বউকে ধর্ষণ, ধরা খেল ধর্ষক

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে ঘরে ঢুকে পুলিশের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক মো. আবুল কালাম প্রকাশ পারভেজকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

আজ (১৭ জুলাই) চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে তার মোবাইল কল লিস্ট এবং ভিকটিমের ছবি দেখে ধর্ষনের ঘটনায় আবুল কালাম পারভেজকে শনাক্ত করে পুলিশ।

গ্রেপ্তার আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নস্বর ওয়ার্ড মগবাজার খামারপাড়ার মেহের আলীর ছেলে। তিনি বর্তমানে লামার ইয়াংছা এলাকায় ভাড়া বাসায় থাকেন। চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায়ও ভাড়া বাসা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : এবার ঘরে ঢুকে পুলিশের বউকে ধর্ষণ

পুলিশ জানায়, আবুল কালামের বিরুদ্ধে ডাকাতি, পুলিশ এসল্ট, চুরিসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণে গ্রেপ্তার এড়াতে একাধিক বিয়ে এবং চকরিয়া ও লামার ভিন্ন ভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, ধর্ষণের ঘটনায় আবুল কালামকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত সোমবার (১৫ জুলাই) রাত তিনটার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসার নিচতলায় জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খুলে মুখোশ পড়া এক ব্যক্তি। পরে দরজা দিয়ে ঢুকে ছুরির ভয় দেখিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করে। এরপর ভিকটিমের মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চোর। ওই বাসায় পুলিশের স্ত্রী দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। চাকরির কারণে পুলিশ স্বামী কক্সবাজার ছিলেন। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত আছেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm