গরু চোর জামাই ফারুকসহ ৪ জন ধরা

পটিয়া থানা পুলিশের অভিযানে ধরা পড়েছে ৪ জন। এর মধ্যে রয়েছেন গরু চোর জামাই ফারুক (৫০)। বাকি তিনজনের দুজন মাদক ব্যবসায়ী। একজনকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ও গভীর রাতে এসব অভিযান চালানো হয়।

রাত ১টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে মক্কা হোটেলের সামনে থেকে গরু চোর মো. ফারুক ওরফে জামাই ফারুককে গ্রেপ্তার করা হয়।

একইদিন বিকেলে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূত্রধরপাড়ায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম তুহিন (২৯) ও মো. ইমনকে (৩০) হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে বিকেলেই পৌরসভা এলাকায় মোবাইল ডিউটির সময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে কানু বিশ্বাসকে (৫০) ফৌজদারি কার্যিবধির ১৫১ ধারায় আটক করা হয়।

যোগাযোগ করা হলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আলোকিত চট্টগ্রামকে বলেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পটিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। চুরি ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যেই অপরাধই করুক, তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার সব আসামিকে সংশ্লিষ্ট মামলায় আজ (২৩ এপ্রিল) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm