গরুর ফার্ম থেকে ২৫ বছরের ৩ যুবককে ধরল সেনাবাহিনী

আনোয়ারায় অস্ত্রসহ ২৫ বছরের তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ডুমুরিয়ার একটি গরুর ফার্ম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একটি দেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটকরা হলেন— ডুমুরিয়া রুদুরা এলাকার ইমরান হোসেন রাসেল (২৫), মো. আ. ফরহান পিয়াল (২৫) ও মো. ছোটন (২৫)।

আরও পড়ুন : আনোয়ারায় গভীর রাতে ডাকাত রহিমকে ধরল সেনাবাহিনী

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে তিনজনকে আটক করে সেনাবাহিনী। এসময় বাকি সঙ্গীরা পালিয়ে যায়। পরে তাদের দেওয়া তথ্যে পিয়ালের ফার্মের উত্তর পশ্চিম কর্ণারে চটের বস্তার ভেতর থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলাকিত চট্টগ্রামকে বলেন, অস্ত্রসহ আটক তিনজনকে থানায় হস্তান্তরের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm