আনোয়ারায় গভীর রাতে ডাকাত রহিমকে ধরল সেনাবাহিনী

আনোয়ারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শীর্ষ ডাকাত আব্দুর রহিমকে (৫৫) অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। এসময় তার ছেলে মো. ইমরানকে (২৪) আটক করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) রাত ২টায় উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুর রহিম উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের পশ্চিমচাল ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার আবু মিয়ার ছেলে।

আরও পড়ুন : আনোয়ারায় ডাকাতির আগেই ধরা খেল ৬ ডাকাত

সেনাবাহিনী সূত্রে জানা যায়, খুন, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ ৭টি মামলার আসামি আব্দুর রহিম। রোববার রাতে অভিযান চালিয়ে বারশত ইউনিয়নের পশ্চিমচাল থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বন্দুক, ৮ রাউন্ড গুলি, চাপাতি, রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আব্দুর রহিম ও ইমরানকে নামে দুজনকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের আদালত পাঠানো হবে বলে জানান তিনি।

কাঞ্চন/সুশীল

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm