চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন শরীফুল ইসলাম (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলার আসামি ছিলেন।
সোমবার (১৩ জুন) বেলা ১২টার দিকে মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম কারাগারের হাজতির মৃত্যু
পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরার জুরুল গাজীর ছেলে শরীফুল ইসলাম একবছর ধরে কক্সবাজার কারাগারে বন্দি ছিলেন। সেখানে অসুস্থ হলে তাকে বিভাগীয় কারা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
যোগাযোগ করা হলে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, যকৃতের সমস্যার কারণে শরীফুলকে গত ২৪ এপ্রিল কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভাগীয় কারা হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
টিবি/আরবি


