কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বেন্টু দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) দুপুর ২টায় কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইবিপি রোড়ের নিজ বাসভবন থেকে সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সন্ধ্যায় শহরের বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বেন্টু দাশকে।
আরও পড়ুন : রাতের আঁধারে ধরা খেল যুবলীগ নেতা টিটু
পুলিশ জানায়, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল ও বেন্টু। ৫ আগস্টের পর তারা আত্মগোপনে ছিলেন।
জানা যায়, সোহেল আহমেদ বাহাদুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিলুপ্ত জেলা যুবলীগের কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। বেন্টু দাশ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার দুজন জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি/আরবি


