এবার ভোক্তার জালে স্টিলমিল কাঁচাবাজারের ৬ প্রতিষ্ঠান

চট্টগ্রামে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ মার্চ) সকালে নগরের বন্দর থানার স্টিলমিল কাঁচাবাজারে নিয়মিত তদারকি কার্যক্রমে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

আরও পড়ুন : শোধরায়নি শরীফ স্টোর, ‘তেল’ নেই বলে ফিরিয়ে দিচ্ছিল ক্রেতাদের

জানা যায়, অভিযানে ক্রেতার কাছে ৩৫০ টাকার ২ লিটার সয়াবিন তেল ৩৬০ টাকা বিক্রি করার অপরাধে মেসার্স নূর স্টোরকে ৪ হাজার টাকা, একই অপরাধে মায়ের দোয়া ডিপার্টমেন্টাল স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স ইমন স্টোরকে ৩ হাজার টাকা, কাকন মিয়ার মাংসের দোকানকে ৩ হাজার টাকা, বাবুল সওদাগরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা এবং জাহাঙ্গীর সওদাগরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, আজকে স্টিলমিল কাঁচাবাজারে তদারকি কার্যক্রম পরিচালনার সময় ভোজ্য তেল বিক্রিতে অনিয়ম ও দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm