আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে যথাক্রমে এ এফ এম রাসেল পাটোয়ারী ও মো. আল-আমিন শাওনকে। কোনো প্রার্থী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম বেপারী, নির্বাচন কমিশনার মো. রুহুল আমিন ও নির্বাচন কমিশনার সামসুদ্দিনের পরিচালনায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক পদে কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় পরিচালকদের মতামতের ভিত্তিতে মো. শামছুল আলমকে চেয়ারম্যান এবং খন্দকার সাইফুল ইসলাম সজলকে নির্বাহী পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
এদিকে প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে এ এফ এম রাসেল পাটোয়ারীকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মো. আল-আমিন শাওনকে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন জানায়, আগামী সাত দিনের মধ্যে যেসব পদে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, সেসব পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।
আলোকিত চট্টগ্রাম


