চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের অধ্যক্ষ, চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ফাউন্ডার ডিরেক্টর এবং পার্কভিউ হাসপাতালের পরিচালক আমেনা শাহীন আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অনন্য সম্মান অর্জন করেছেন। নারী উদ্যোক্তা ও নেতৃত্ব বিকাশে অসামান্য অবদানের জন্য তিনি ‘IWEC International Women’s Entrepreneurial Challenge Award 2026’-এর জন্য নির্বাচিত হয়েছেন।
আমেনা শাহীন বিশিষ্ট চিকিৎসক এ কে এম ফজলুল হকের সহধর্মিণী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক এ কে মাহমুদুল হকের বড় মেয়ে।
এদিকে আন্তর্জাতিক এই অ্যাওয়ার্ড নিতে আগামীকাল (৯ ফেব্রুয়ারি) বাহরাইনের মানামার পথে যাত্রা করবেন আমেনা শাহীন। আগামী ১০ ফেব্রুয়ারি, তিনদিনব্যাপী আয়োজনের সমাপনী দিনে Exhibition world Bahrain (EWB)-তে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
আলোকিত চট্টগ্রাম


