আনোয়ারায় ৫২ মণ সামুদ্রিক মাছ জব্দে খুশি এতিমরা

আনোয়ারায় নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মাছ বহন করায় ৫ হাজার টাকা জরিমানাসহ ট্রাকভর্তি ৫২ মণ সামুদ্রিক মাছ জব্দসহ করা হয়েছে। পরে এসব মাছ এতিমখানায় ও নিলামে বিক্রি করা হয়।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের থানার সামনে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক ও মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলাম।

আরও পড়ুন : হালদার ১৪ কেজির বোয়াল গেল এতিমখানায়

সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, জব্দ করা মাছগুলো আজ সকালে ৩০ কেজি করে ছয়টি এতিমখানায় বিতরণ এবং বাকি মাছ ১ লাখ ৩৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm