আনোয়ারায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. ইমন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ মে) সকাল ১১টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের সিকদার বাড়ির মুন্সি পুকুরে এ ঘটনা ঘটে।
ইমন একই ইউনিয়নের মোন্না সিকদারের ছেলে।
আরও পড়ুন : রাউজানে খেলতে গিয়ে পুকুরে ডুবল শিশু
এ বিষয়ে প্রতিবেশী মাঈনুল বলেন, আজ সকালে মুন্সি পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় ইমন। পরে পুকুরে তার দেহ ভেসে উঠলে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা হলি হেলথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার কবির বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। তবুও আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।
কাঞ্চন/আরবি


