রাউজানে খেলতে গিয়ে পুকুরে ডুবল শিশু

রাউজানে পুকুরের পানিতে ডুবে মো. রোহান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই দক্ষিনকুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোহান এলাকার আলা মিয়া মাতব্বর বাড়ির অটোরিকশা চালক আবু তৈয়বের ছেলে। পরিবারে এক ভাই এক বোনের মধ্যে রোহান বড়। সে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই শাহ ছৈয়দুল হক নুরানি মাদ্রাসার ছাত্র।

আরও পড়ুন : রাউজানে খেলতে গিয়ে পুকুরে ডুবল শিশু

স্থানীয়রা জানায়, শিশু রোহান আজ দুপুরে খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে স্থানীয় ইউপি সদস্য জগদীশ বড়ুয়া বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা কেউ আমাকে জানায়নি।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm