আনোয়ারায় ঝুলছিল ছাত্রীর মরদেহ

আনোয়ারায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তাসফিয়া খানম ইভা উপজেলার বারশত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া এলাকার মো. ইসমাইলের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে অসুস্থ বোধ করার কথা বলে তাসফিয়া নিজের কক্ষে যায়। এ সময় তার মা ঘরের কাজ করছিলেন। কিছুক্ষণ পর মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাসফিয়া ঝুলে আছে। পরে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানান।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm