আনোয়ারায় ছাগল পেল হালদা প্রকল্পের নিবন্ধিত ২০ দরিদ্র জেলে

আনোয়ারায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধিত হতদরিদ্র ২০ জন জেলেকে উপকরণ হিসেবে ছাগল ও বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এসব উপকরণ বিতরণ করেন।

আরও পড়ুন : আনোয়ারায় ১ কিলোমিটারজুড়ে মানববন্ধন

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, মৎস্য আহরণকারী জেলেদের মাছ ধরা বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান এবং তাদের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে ছাগল, ছাগলের খোয়ার, কৃমিনাশক ওষুধ, ভ্যাকসিন এবং খাবার বিতরণ করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm