আনোয়ারায় ১ কিলোমিটারজুড়ে মানববন্ধন

নাগরিক সেবা নিশ্চিতে আনোয়ারা সদর ইউনিয়নের সঙ্গে ডুমুরিয়া-রুদুরাকে যুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে দুগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোববার (১৫ জুন) সকালে সদরের থানা মোড় থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডুমুরিয়া-রূদুরা দুই গ্রাম থেকে উপজেলা সদরের দূরত্ব ৪শ গজ। অথচ নাগরিক সেবার জন্য যেতে হচ্ছে ৪ কিলোমিটার দূরের চাতরী ইউনিয়ন কার্যালয়ে। এতে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নানা সেবা পেতে দুই গ্রামের ৫ হাজার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন : আনোয়ারায় দিনদুপুরে ছুরিকাঘাতে রক্তাক্ত যুবক

মানববন্ধন শেষে ইউএনও তাহমিনা আক্তারের হাতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় তিনি এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, এলাকার দল-মত নির্বিশেষে সবাই এক হয়েছে দেখে ভালো লাগছে। ঐক্য থাকলে কোনো চেষ্টায় বিফলে যায় না। স্মারকলিপির দাবি ও এলাকাবাসীর বক্তব্য কর্তৃপক্ষের বরাবরে দ্রুত পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নজির হোসেন মেম্বার, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন মাসুদ, আবু তাহের কন্ট্রাক্টর, সরোজ আহমেদ, জোবায়রুল আলম মানিক, মো. আলমগীর, শাহেদুল ইসলাম, নাজিম উদ্দিন, আক্তারুজ্জামান, আবুল বশর, টিটু বড়ুয়া, ফারুক হোসেন, রাশেদ আহমদ, মোজাম্মেল হক, শাফায়েত জামিল, আলফাজুর রহমান, আরিফ মঈনুদ্দীন, গিয়াস উদ্দিন ও বাবলু।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm