পটিয়ায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন আশিয়া ফুটন্ত ফুল তরুণ একতা সংঘ। এরই অংশ হিসেবে সমাজের গরিব ও অসহায় ২০ জন শিশুর ফ্রি খৎনা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি।
২ জানুয়ারির (শুক্রবার) এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আশিয়া ইউনিয়নের কৃতি সন্তান, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সারোয়ার কামাল।
তিনি বলেন, একটি শিশুর সুস্থ জীবন নিশ্চিত করা মানেই একটি সুন্দর ভবিষ্যতের বীজ বপন করা। আশিয়া ফুটন্ত ফুল তরুণ একতা সংঘ আজ যে মানবিক দায়িত্ব পালন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।
সংগঠনের প্রধান উপদেষ্টা মো. রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. পারভেজ উদ্দিন, অহিদুল ইসলাম পলাশ, ওমর ফারুক রণি ও মো. মফিজ উদ্দিন সওদাগর।
কেএ/আলোকিত চট্টগ্রাম


