লোহাগাড়ায় মাদ্রাসা থেকে ১০ বছর বয়সের শিশু শিক্ষার্থীকে অপহরণের পর একটি আবাসিক হোটেলে আটক রেখে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। এ সময় ভিকটিম শিশুকে উদ্ধার করা হয়।
আটক শিক্ষক বেলাল উদ্দিন (৩০) কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
ভিকটিম শিশু লোহাগাড়া উপজেলার একটি মাদ্রাসার ছাত্র। অভিযুক্ত শিক্ষক বেলাল ওই মাদ্রাসার শিক্ষক।
আরও পড়ুন : ১২ বছরের ছাত্রকে বলাৎকার, ৩ শিক্ষক গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে মাদ্রাসা থেকে অপহরণ করে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে বলাৎকার করেন। এ ঘটনা কাউকে জানালে খুন করা হবে বলেও শিশুটিকে হুমকি দেন ওই শিক্ষক। এদিন রাত সাড়ে ৩টার দিকে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম চকরিয়া পৌরসভা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ওই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মাদ্রাসার হুজুর বেলালকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, বেলাল হুজুরের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে আজ (১২ জুলাই) দুপুরে মামলা করেছেন।
এসএস/আরবি


