আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নন্দনকানন আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের বিভাগীয় ২৫তম (রজতজয়ন্তী) কেন্দ্রীয় স্নানযাত্রা উৎসব নগরের ডিসি সংলগ্ন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে ১৪ জুন (মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলারতি, গুরুপূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর বিবিধ অর্ঘ্য দ্রব্যে স্নানবেদিতে ভক্তদের দিয়ে স্নান, গজবেশ দর্শন , রাজভোগ নিবেদন, ধর্মীয় মহাসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন : ‘জন্মাষ্টমী’—এবারও মহাশোভাযাত্রায় মানা, উৎসব হবে অনাড়ম্ভর
অনুষ্ঠানে মহান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ভারতের মুম্বাই থেকে আসা শ্রীমৎ অমিয় বিলাস স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ, দেশি-বিদেশি রাষ্ট্রীয় অতিথি ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
প্রসঙ্গত, আগামী ১ জুলাই রথযাত্রা ও ৮ জুলাই উল্টো রথযাত্রা মহোৎসব নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের সামনে ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হবে।
আলোকিত চট্টগ্রাম


