লাশের মিছিলের মধ্যেই ফের কাঁপল ইন্দোনেশিয়া

লাশের মিছিলের মধ্যেই ফের কাঁপল ইন্দোনেশিয়া। ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর বিকেলে হয়েছে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। ভোরের ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে ৩৮ জন নিহত হয়েছেন। অসংখ্য মানুষ আটকা আছেন ধ্বংসস্তূপের নিচে।

ভোরের ভূমিকম্প আঘাত হানে তেনেগ্গারা প্রদেশের পূর্ব নুসার ফ্লোরেস দ্বীপে। আর ৬ দশমিক ৪ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে উত্তর সুমাত্রা প্রদেশের পেমাতাংসিয়ান্তার শহরে। স্থানীয় সময় বিকাল ৫টা ৫৪ মিনিটে পেমাতাংসিয়ান্তার শহরের কাছে ভূমিকম্পটি ১৬৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।

এদিকে ভোরের ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ভিডিও পোস্ট হয়েছে। সেসবে ভবন ও বাড়িঘর ধ্বংসের পাশাপাশি লোকজনকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

প্রদেশটির গভর্নর ইমানুয়েল মেলকিয়াদেস লাকা লেনা সংবাদ সম্মেলনে জানান, ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘুমের মধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে।

প্রাথমিক হিসাবে ৫৪টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র, তিনটি উপাসনালয়, ছয়টি সরকারি ভবন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মাংগারাই প্রদেশকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm