সাংবাদিক কাউছার আলমের মা ছিরাজ খাতুন (৬০) মারা গেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছিরাজ খাতুন বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। আজ জুমার নামাজের পর হযরত নুরুদ্দীন মুন্সি জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, কাউছার আলম দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের পটিয়া প্রতিনিধি।
এদিকে সাংবাদিক কাউছার আলমের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ও দৈনিক আলোকিত চট্টগ্রামের প্রকাশক, সম্পাদকসহ কর্মরতরা।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরী এবং নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিক।
আলোকিত চট্টগ্রাম


