বিয়ের ৩ দিন পর গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

কর্ণফুলী ছাত্রলীগ নেতা মো. ফয়সালকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. ফয়সাল কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার বাসিন্দা। তিনি গনি আহমেদের ছেলে এবং কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সদস্য।

আরও পড়ুন : বিকেলে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা, রাতে অস্ত্র উদ্ধার

জানা গেছে, মাত্র তিনদিন আগে বিয়ের পিঁড়িতে বসেন মো. ফয়সাল।

এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনে করা মামলায় ফয়সালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm