নাতিন জামাইয়ের হাতে নানি শাশুড়ি খুন

চকরিয়ায়  লোহার রড দিয়ে মেরে নানি শাশুড়িকে খুন করার অপরাধে নাতনি জামাইকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া তমতলা এলাকায় এ  ঘটনা ঘটে।

নিহতের নাম গোলতাজ বেগম (৬৫)। তিনি একই এলাকার আবুল কাশেমের স্ত্রী।

আরও পড়ুন : আওয়ামী লীগ নেতার বাড়িতে মিলল মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের চোরাই মালামাল

আটক নাতনি জামাভ মো. আব্দুল্লাহ (২৮)। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমাতলী বার আউলিয়ারপাড়া এলাকার মো. জাকারিয়ার ছেলে। তিনি কক্সবাজার তারাবনিয়ারছড়া নুরুল কোরআন হেফজখানার শিক্ষক।

এ বিষয়ে ইউপি সদস্য জিশান শাহরিয়ার বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে গোলতাজ বেগমের সঙ্গে আব্দুল্লাহর তর্ক হয়। একপর্যায়ে তিনি রাগের বশে লোহার রড় দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন গোলতাজ বেগম। এসময় স্থানীয়রা  তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

এদিকে গোলতাজ বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্হানীয়রা ঘাতক আব্দুল্লাহকে আটক করে  চকরিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়।

আটক আব্দুল্লাহ বলেন, গত বছর ৩ মার্চ খুটাখালীর নাইরা জান্নাতের সঙ্গে আমার বিয়ে হয়।  মনোমালিন্যের কারণে দুমাস ধরে স্ত্রী খুটাখালী বাবার বাড়িতে অবস্থান করছিল।  বিষয়টি নিয়ে আমি নানি শাশুড়ি গোলতাজ বেগমের নাম ধরে মুঠোফোনে আমার স্ত্রীকে গালি দিই। পরে নানী শাশুড়ির কাছে ক্ষমা চাই। কিন্তু উল্টো তারা আমার ঘরের ফার্নিচার নিয়ে যায়। এ বিষয়ে কথা বলতে গেলে নানি শাশুড়ির সঙ্গে তর্ক হয়। এসময় তার মাথায় লোহার রড় দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ বিষয়ে চকরিয়া থানার এসআই মিজানুর রহমান বলেন, নানি শাশুড়িকে খুনের অপরাধে স্হানীয় মেম্বার ও এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক আব্দুল্লাহকে আটক করা হয়েছে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, খুটাখালীতে বৃদ্ধাকে খুনের ঘটনায় আবদুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm