নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করুন : রাউজানে ডিআইজি আহসান হাবিব

চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত ডিআইজি আহসান হাবিব পলাশ বলেছেন, আগামী শারদীয় দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে পুলিশ-আনসারসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশ পাশে থাকবে। দেশে সম্প্রতি কিছু ঘটনা যারা ঘটিয়েছে তারা দুর্বৃত্ত। দুর্বৃত্তের দলীয় পরিচয় থাকতে পারে না। তারা শুধু অপরাধী। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি রাউজানে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে সদর শ্রীশ্রী জগ্ননাথ সেবাশ্রম পূজামণ্ডপে উপজেলা পূজা উদযাপন পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে। সভা শেষে বেশ কয়েকটি পূজামণ্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন ডিআইজি।

আরও পড়ুন : দুর্গাপূজা উৎসবের মধ্যদিয়ে পালনে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে : আইজিপি

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে ও তরুণ বিশ্বাস অরুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) হুমায়ন কবির, রাউজান থানার ওসি মীর মাহাবুর রহমান, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা জামাতের আমীর বেলাল হোসাইন, বিএনপি নেতা ফয়জুল ইসলাম টিপু, সৈয়দ মনজুরুল হক, রেজাউল রহিম আজম, জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল, সাবেক ছাত্রনেতা রাসেল খান, জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক টিপু দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি সজিব দে এবং সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm