চকরিয়ায় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বেচে ধরা খেল ২ ব্যবসায়ী

চকরিয়ায় হঠাৎ সংকট দেখা দিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের। কয়েকটি দোকানে গ্যাস সিলিন্ডার মিললেও গুনতে হচ্ছে বাড়তি দাম। অভিযোগ উঠেছে, বেশি মুনাফা লাভের আশায় কিছু ব্যবসায়ী এলপিজি গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। ক্রেতাদের জিম্মি করে তারা হাতিয়ে নিচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা।

এ অবস্থায় অভিযান চালিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুই দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার রুপায়ন দেব আলোকিত চট্টগ্রাম বলেন, বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করার অপরাধে সাইফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল নামের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm