আনোয়ারায় ২ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম (২৫) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বসতঘরের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ইব্রাহিম মোহাম্মদপুর গ্রামের মোখলেছ ডিলারের বাড়ির ফয়েজ আহাম্মদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী। এ সময় পালিয়ে যেতে চাইলে তাকে আটক করে সেনাবাহিনী। এরপর তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যোগাযোগ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক যুবককে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


