কাভার্ডভ্যানে হাজার হাজার ইয়াবা, চালক আটক

কর্ণফুলীতে একটি কাভার্ডভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যানটি জব্দের পাশাপাশি আটক করা হয় চালক নাজমুল হককে (৩৭)।

শুক্রবার (২২ মে) রাত দেড়টার দিকে উপজেলার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার-সংলগ্ন সড়কে এ অভিযান চালায় র‌্যাব-৭।

আটক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, কক্সবাজার থেকে কাভার্ডভ্যানটি ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরে আসছিল। গোপনে খবর পেয়ে সন্দেহভাজনক কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক দাম ৭১ লাখ টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবা ও আটক চালককে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm